
এতদিন সানিকে নিয়ে নানারকম কথা বলতেন রাখি সাওয়ান্ত। এবার তার সঙ্গে যুক্ত হলেন পূজা মিশ্রা। তবে রাখির মতো শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকেননি পূজা। বিগ বস সিজন-ফাইভ প্রতিযোগী পূজা সানিকে নিয়ে গিয়েছেন আলাদতের কাঠগড়ায়। সানির বিরুদ্ধে ১ শত কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছেন তিনি।
পূজার অভিযোগ, সানি লিওন মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পূজার সম্পর্কে মানহানিকর কথা বলেছেন। হিংসা থেকেই সানি এমনটা করেছেন বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো অভিযোগ করেন, সানি ইচ্ছাকৃতভাবে শহরের একটি পত্রিকায় তার বিরুদ্ধে এমন কথা বলেছেন, যা খুবই অপমানজনক। সে কারণে সকলের সামনে তার সম্মান নষ্ট হয়েছে । এ জন্য তিনি সানির বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে মানহানির মামলা করেছেন। এতে ১ শত কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি। সানির এই সাক্ষাত্কারের জন্য নাকি তার এতটাই ক্ষতি হয় যে ৭০ লক্ষ টাকা ব্যাংক ডিপোজিট খরচ করতে হয়েছে তাকে।
সানির বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড ৫০০ (মানহানি) এবং ১২০ (ষড়যন্ত্র) ধারায় মামলা দায়ের হয়েছে। চলতি বছরের জুনে আদালতে মামলার শুনানি হবে বলে জানা গেছে।
এর আগে পূজা মিশ্রা দাবি করেছিলেন, বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবং তার মা পূজাকে হত্যার চেষ্টা করেছিলেন।
১০০ কোটির মানহানি মামলায় ফাঁসলেন সানি
Reviewed by Chef
on
7:34:00 PM
Rating:
Reviewed by Chef
on
7:34:00 PM
Rating:

No comments: